পাইকগাছায় গৃহবধূ আলেয়ার খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন ও মিছিল

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় আলেয়া হত্যার খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কলমিবুনিয়া গুচ্ছ গ্রামে শ্রীকন্ঠপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় জনগণ মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম সরদার, ইউনুস সরদার, আলমগীর গাজী, নিহতের মা বিবিজান বেগম। গত ১৯ জানুয়ারি গভীর রাতে কলমিবুনিয়া গুচ্ছ গ্রামের মৃত শাহজাহান গাজীর স্ত্রী আলেয়া বেগমকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে আসামি শ্রীকন্ঠপুরের মৃত মেহের আলী বিশ্বাসের ছেলে আরশাদ বিশ্বাসসহ কয়েকজনের নামে থানায় মামলা হয়। ওই আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।

ভাগ