স্পোর্টস রিপোর্টার ॥ পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। গতকাল রোববার খেলা শেষে প্রতিযোগিতার সকল ইভেন্টের বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী দিনের খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. রফিকুল হাসান। পরে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী শাহিন আকতার। অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা লায়লা শিরিন সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এএসএম আব্দুল খালেক, জিলা স্কুলের প্রধান শিক্ষক একেএম গোলাম আযম প্রমুখ।




