স্টাফ রিপোর্টার॥ যশোরে এবারের বিশ্ব কুষ্ঠ দিবস পালনে কোন জৌলুস ছিল না। দায়সারাভাবে পালি হয়েছে দিবসটি। গতকাল পালিত হয়েছে দিবসটি। বিগত বছরগুলোতে ব্যাপক জনসম্পৃক্ততা ও বর্ণাঢ্য র্যালি বের হলেও এবারের কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ ছিল কম।
সকাল ৯টায় যশোর সিভিল সার্জন অফিস থেকে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র্যালি বের হয়। র্যালিটি দড়াটানা চত্বর হয়ে যশোর রেড ক্রিসেন্ট মিলনায়তনে গিয়ে শেষ হয়। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মীর আবু মাউদ র্যালির উদ্বোধন করেন। পরে রেডক্রিসেন্ট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডা. মীর আবু মাউদ আলোচনা সভায় সভাপতিত্ব করেন। কুষ্ঠ দিবসের আলোচনা সভায় প্রতিপাদ্য প্রতিবন্ধিকতা ও বৈষম্যহীন স্বদেশ কুষ্ঠমুক্ত হোক, আমাদের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় যশোর বক্ষব্যাধি কিনিকের মেডিকেল অফিসার ডা. পলাশ কুমার দাস আলোচনায় অংশ নেন। আরও আলোচনা করেন বাঁচতে শেখার প্রোগ্রাম পরিচালক হিমেল সঞ্জীব কিসুক, কর্মকর্তা বিদ্যুৎ কুমার পাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হলেও মানুষের অংশগ্রহণ ছিল একেবারেই কম। যার সংখ্যা ২০ থেকে ৩০ জন। কোন আকর্ষণ ছিল না জনসম্পৃক্ততার অভাবে। এ ব্যাপারে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মীর আবু মাউদ, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দিনের সাথে আলাপ করলে তারা বনে, এটা আয়োজন করেছে ‘বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁচতে শেখা। তারা বলতে পারবে। সরকারের কাছ থেকে এ ব্যাপারে তারা ফান্ড পায়। যশোর সিভিল সার্জন অফিসের কোন দায়িত্ব্ আছে কিনা জানতে চাইলে কর্মকর্তাগণ বলেন, হ্যাঁ দায়িত্ব আছে। তবে কি দায়িত্ব তা বলেননি তারা। বাঁচতে শেখা অফিসে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বাঁচতে শেখা আয়োজন করেছে। তবে বিশ্ব কুষ্ঠ দিবস সরকারি প্রোগ্রাম। সরকারি কর্মসূচি সফল করতে সিভিল সার্জন অফিসেরও দায়িত্ব আছে।





