ভলিবল টুর্নামেন্টে বেনাপোল কাস্টমস হাউস চ্যাম্পিয়ন

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে যশোরের বেনাপোল কাস্টমস হাউসে এক ভলিবল টুর্নােেমন্ট অনুষ্ঠিত হয়েছে। ট্রর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করে। রবিবার বিকেলে ফাইনাল খেলায় বেনাপোল কিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং ভলিবল দল ২-১ সেটে বেনাপোল কাস্টমস হাউস ভলিবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হুসাইন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার ড. সৈয়দ নেয়ামুল ইসলাম, য়ুগ্ম কমিশনার শহিদুল ইসলাম, ডেপুটি কমিশনার পারভেজ রেজা চৌধুরী, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন প্রমুখ।

ভাগ