স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ মনিরামপুরের রোহিতা ইউনিয়নে আওয়ামী লীগের তিনটি ওয়ার্ডে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে পলাশি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মজিদ। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাফিজ উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাড. আলী রায়হান, যুগ্ম সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। ছাত্রলীগনেতা আশরাফুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা আওয়ামীলীগ নেতা জিএম মজিদ, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি দেবাশিষ সরকার বাবু প্রমুখ।





