পাইকগাছায় দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন পানির ট্যাংক বিতরণ

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন, পানির ট্যাংক ও কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন। এ উপলক্ষে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার প্রমুখ।

ভাগ