র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লে. এম মাহামুদুর রহমান মোল্লা, (এস), বিএন এর নেতৃত্বে একটি দল শনিবার রাত ৯টার দিকে যশোর সদরের বসুন্দিয়ায় অভিযান চালায়। র্যাব সদস্যরা যশোর-খুলনা মহাসড়কের পাশে এয়ারটেল টাওয়ারের সামনে থেকে ৪৫ বোতল ফেনসিডিলসহ রজব আলীকে (২২) আটক করেন। বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামের তমেজ উদ্দিনের ছেলে রজব আলী দীর্ঘদিন মাদক ব্যবসায় জড়িত বলে স্বীকার করেছে। বিজ্ঞপ্তি





