বিয়েতে প্রলুব্ধ পরস্ত্রীর ধর্ষণ মামলায় যুবক আটক

স্টাফ রিপোর্টার ॥ বিয়ের প্রলোভন দেখিয়ে পরস্ত্রীকে ধর্ষণের অভিযোগে সাকিব সরদার (২০) নামে এক যুবককে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। তিনি শহরতলীর ধোপাপাড়ার সেলিম সরদারের ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে, সাকিব ওই গৃহবধূকে (২১) প্রায় সময় বিয়ের প্রলোভন দেখাতেন। তিনি রাজি না হওয়ায় তাকে একপর্যায়ে ভয়ভীতি দেখান। ওই গৃহবধূর স্বামী ব্যবসায়ীক কাজে বেশির ভাগ সময় যশোরের বাইরে থাকতেন। সেই সুযোগে সাকিব তার বাড়িতে গিয়ে নানা প্রলোভন দেখাতেন। সাকিব গত ১৫ আগস্ট থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময় তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছেন। পরবর্তীতে গৃহবধূ তার স্বামীকে বিষয়টি জানান এবং আত্মীয়-স্বজনদের সাথে পরামর্শ করে সাকিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে গত শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি থানার এসআই জাকির হোসেন জানিয়েছেন, মামলা হওয়ার পর গত শুক্রবার সাকিবকে আটক করে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজাতে পাঠানো হয়েছে।

ভাগ