মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর উপশহর কলেজের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর সরকারি এমএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আফসার আলী। আলোচনা সভায় কলেজের গভর্নিং বডির সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাড. রবিউল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাড. অশোক কুমার রায়, কলেজের অধ্যক্ষ শাহিন ইকবাল, উপাধ্যক্ষ পরিতোষ কুমার বিশ্বাস, গভর্নিং বডির সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, কবি কাসেদুজ্জামান সেলিম, কলেজের সহকারী অধ্যাপক নার্গিস খন্দকার, মঞ্জুয়ারা বেগম প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যক্ষ মো. নজরুল ইসলাম।





