চৌগাছায় প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত মিজানুর রহমানের

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরর চৌগাছায় প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত করেন যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান খান। শনিবার দুপুরে তিনি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত ও শোকাহত পরিবারের স্বজনদের প্রতি সমবেদনা জানান। তিনি উপজেলা যুবদলের সভাপতি ও কৃষকদলের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলামের পিতা কাদবিলা গ্রামের প্রয়াত বিএনপি নেতা মফিজ উদ্দিন আহমেদ ও হাজরাখানা গ্রামের সাবেক মেম্বার প্রয়াত বিএনপি নেতা আব্দুল হালিমের কবর জিয়ারত করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুচ আলী দফাদার, সাবেক ইউপি চেয়ারম্যান এম. এ ছালাম, ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক পৌর কাউন্সিলর সাইদুল ইসলাম, বিএনপি নেতা মোস্তাক, নারায়ণপুর ইউনিয়ন বিএনপি নেতা তরিকুল ইসলাম ডবলু, ওহিদুল ইসলাম ভোদড়, বাবলুর রহমান, স্বরুপদহ ইউনিয়ন বিএনপি নেতা লালা মিয়া, হবিবর রহমান মেম্বার, আবু রায়হান, মতিয়ার রহমান, রবিউল ইসলাম, পাশাপোল ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রহিম, ধুলিয়ানী ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মেম্বার, শফিকুল ইসলাম, উপজেলা শফিকুল ইসলাম, সোহরাব হোসেন, এম এ মান্নান, সাইফুল ইসলাম রিংকু, আবু বক্কর সিদ্দীক, মেহেদী হাসান প্রমুখ। প্রয়াত বিএনপি নেতাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।

ভাগ