রূপদিয়া (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদর উপজেলার ঘুনি গ্রামে একটি পুকুরে বিষ প্রয়োগ করেছে প্রতিপক্ষরা। এ ব্যাপারে যশোর কোতয়ালী মডেল থানায় চার জনের বিরদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। এরা হলেন,মৃত লুৎফর দায়ের ছেলে কহিনুর হোসেন,কহিনুর হেসেনের স্ত্রী লাইলি বেগম,মৃত মোফাজ্জেল মোল্লার ছেলে কানু মোল্লা, কানু মোল্লার ছেলে ইকবাল মোল্লা। অভিযোগে জানা যায়, ঘুনি গ্রামে একটি পুকরে কাজিপুর গ্রামের মৃত ছবেদ আলীর ছেলে আব্দুস সালাম দীর্ঘদিন যাবৎ মাছ ও পুকুর পাড়ে সবজির চাষ করে আসছিলেন। পূর্ব শত্রুতার জেরে লাউ গাছ ও মিষ্টি কুমড়ার গাছ কেটে ফেলে একই গ্রামের বিবাদীরা। শনিবার ভোরে পুকুরে বিষ ঢেলে প্রায় ৪শ মণ মাছ মেরে ফেলে প্রতিপক্ষরা। পুকুরের মালিক আব্দুস সালাম জানান,‘এর আগেও কহিনুর বিভিন্ন ভাবে আমার পুকুরের ক্ষতি করেছে, পুকুর পাড়ের গাছ কেটে দিয়েছে।





