পাইকগাছায় হত্যা মামলা তুলে নিতে হুমকির অভিযোগ

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় আলেয়া হত্যা মামলার ১ নম্বর আসামি কর্তৃক বাদী ও ১নম্বর সাক্ষীকে মামলা তুলে নেয়ার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করছে। মামলা প্রত্যাহার না করলে খুন-জখমের হুমকি দেয়ায় পাইকগাছা থানায় শনিবার সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি রাতের যে কোন সময় রাড়–লী ইউনিয়নের কলমিবুনিয়া গ্রামের মৃত শাহজানের স্ত্রী আলেয়া বেগম (৪৬) কে হত্যা করা হয়। এ অভিযোগে নিহতের ছেলে আলমগীর গাজী বাদী হয়ে পাইকগাছা থানায় ৩ জনের নামে হত্যা মামলা দায়ের করে। মামলার আসামিরা হলেন শ্রীকণ্ঠপুর গ্রামের মৃত মেহের বিশ্বাসের ছেলে আরশাদ আলী বিশ্বাস, হাশেম সরদারের ছেলে আমান সরদার, ফজু বিশ্বাসের ছেলে হোসেন বিশ্বাস। মামলার ১ নম্বর আসামি আরশাদ বিশ্বাস ২৩ জানুয়ারি দুপুর আনুমানিক ২ টায় মামলার ১ নম্বর আসামি আরশাদ বিশ্বাস ০১৭২১-৭৫৯৪৪৭ নম্বর হতে ১নম্বর সাক্ষী নিহতের ভাই ইউনুস সরদারের ০১৭৪২-৪৫৬০১৭ নম্বর মোবাইল ফোনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও মামলা তুলে নেয়ার জন্য চাপ সৃষ্টি করে। মামলা না ওঠালে তাকে খুন-জখমের হুমকি দেয় বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন। উভয়ের কথোপকথন ইউনুসের মোবাইল ফোনে ধারণ করা আছে। ওসি এমদাদুল হক শেখ জানান, জিডি হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। আসামিদের ধরার ব্যাপারে অভিযান অব্যাহত আছে।

ভাগ