সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, গায়েবানা জানাজা

লোকসমাজ ডেস্ক ॥ ভারত সীমান্তে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যার ঘটনায় বিক্ষোভ ও গায়েবানা জানাজায় অংশ নিয়েছেন বুদ্ধিজীবী ও শিক্ষার্থীরা।  গতকাল শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ২৩ দিনে সীমান্তে ১৯ বাংলাদেশিকে হত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা ও অবস্থান কর্মসূচি করেন তারা। এ সময় ব্র্যাক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক খন্দকার রাকিব বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে বিনা বিচারে, বিনা অপরাধে অনেককে হত্যা করা হয়েছে। অসংখ্য মানুষকে আহত করেছে তারা। তার চেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ভারত আমার দেশের নাগরিকদের কোনো নিয়ম-নীতি তোয়াক্কা না করে নির্বিচারে হত্যা করছে। এর কোন প্রতিকার বাংলাদেশ সরকার করছে না। আমরা এর তীব্র নিন্দা জানায়।গায়েবানা জানাজার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়। ‘বাংলাদেশের জনগণ’ ব্যানারে বিক্ষোভ মিছিলে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এসময় ভারতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় তারা।

ভাগ