স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর)॥ যশোরের মনিরামপুর থানা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের ছোট ভাই আকতার ফারুকের আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহিলাদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহিলাদল নেত্রী মেরী ইকবাল, সাবেক পৌর কাউন্সিলর শিরিনা খাতুন, জাহেদা বেগম, হোসনেয়ারা খাতুন, রওনক আকতার, নিপা মোনালিসা, বাবলী খানম, ফিরোজা খাতুন প্রমুখ। উল্লেখ্য আকতার ফারুক হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৯ জানুয়ারি রাত সাড়ে ৭টার টার দিকে ইন্তিকাল করেন।





