চুয়াডাঙ্গার পল্লীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী সুলতানপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মজনুর রহমান (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মজনুর রহমান ওই গ্রামের হকাজ্জেল হোসেনের ছেলে। শুক্রবার দুপুর দুইটার দিকে নিজ বাড়ির ছাদে কাজ করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরে মজনু নিজ বাড়ির ছাদে কাজ করছিলের। এ সময় অসাবধানতাবশত ছাদের পাশ দিয়ে যাওয়া গভীর নলকূপের প্রধান লাইনের বৈদ্যুতিক তার গায়ে স্পর্শ করলে তিনি মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর কবির বিষয়টি জানেন না বলে জানান।

ভাগ