চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সড়কে অবৈধযান আলমসাধু উল্টে একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে বোয়ালমারি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মারফত আলী আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজার থেকে কয়েকজন যাত্রী নিয়ে ওই আলমসাধুটি আলমডাঙ্গার দিকে যাচ্ছিল। পথে বোয়ালমারীতে পৌঁছালে একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে আলমসাধু উল্টে যায়। এতে গাড়ির যাত্রী মারফত আলী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন চালকসহ ৩ জন। স্থানীয়দের সহায়তায় তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ভাগ