উদীচীর অক্ষর শিশু শিক্ষালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো উদীচী যশোর পরিচালিত অক্ষর শিশু শিক্ষালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। গতকাল শুক্রবার যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি বিশিষ্ট লেখক গবেষক অধ্যাপক ড. শামসুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী যশোরের উপদেষ্টা সোহরব উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, অক্ষর শিশু শিক্ষালয়ের প্রথম অভিভাবক ও জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা তন্দ্রা ভট্টাচার্য্য, প্রথম শিক্ষিকা বর্তমানে আমেরিকা প্রবাসী নাসিমা আনোয়ার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ চামেলী মুখার্জী। সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ২৫টি ইভেন্টে ৫ শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

ভাগ