জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। পৃথকভাবে তাঁতীদল ও মৎস্যজীবী দল আয়োজিত এই কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।
গতকাল সকালে দলীয় কার্যালয়ের সামনে জেলা তাঁতী দলের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, সদর উপজেলা বিএনপির সভাপতি নুরুন্নবী, সাধারণ সম্পাদক কাজী আজম, জেলা তাঁতী দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, জেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সভাপতি নির্মল কুমার বিট, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মশিয়ার রহমান, নুরুজ্জামান খোকন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, আরবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম নুরুল হক, সহ-সভাপতি খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শোয়েব হোসেন প্রমুখ। অপরদিকে, দুপুরে রাজাপুর কওমী মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া, সদর উপজেলা বিএনপি নেতা আব্দুর রহিম, রেজাউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান বাবলু, মো. আবু সুফিয়ান, আব্দুল্লাহ-আল-মামুন প্রমুখ।

ভাগ