স্টাফ রিপোর্টার ॥ যশোরে হুফফাযুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফযুল কুরআন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া বায়তুল মামুন মাদ্রাসায় হুফফাযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ যশোর জেলা শাখা দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করে। জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ১৮০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেন। শেষে ৪০ জন বিজয়ীকে পুরস্কার দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন হুফফাযুল কুরআন ফাউন্ডেশনের খুলনা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা ক্বারী সায়ীদুর রহমান, উপদেষ্টা হাফেজ মাওলানা আনোয়ারুল করিম যশোরী, হাফেজ মাওলানা আব্দুল্লাহ হাফেজ মীর মোহর আলী, হাফেজ সাইফুল ইসলাম।





