স্টাফ রিপোর্টার ॥ যশোর এমএসটিপি গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং নতুন চারতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাতা সদস্য মিজানুর রহমান। আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ খাইরুল আনাম। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান মিন্টু, মহিলা লীগ নেত্রী লাইজুজামান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি ডা. মহিলা মান্নান আহমেদ।





