শহরের পোস্ট অফিসপাড়ায় ছিনতাই ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের পোস্ট অফিসপাড়ায় সাজিদ খান আকাশ (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই যুবকের বোন বিপাশা আক্তার শান্তা গত বুধবার রাতে মামলাটি করেছেন। মামলায় বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার মিরাজের ছেলে মন্টু ওরফে হিটার রাজকে (১৮) আসামি করা হয়েছে। ষষ্ঠীতলার বাসিন্দা বিপাশা আক্তার শান্তার অভিযোগ, তার ভাই আকাশ বুধবার বিকেলে পোস্ট অফিসপাড়ায় যায়। এ সময় হিটার রাজ তার ভাইকে কিল ঘুষি মেরে ৩ হাজার টাকা কেড়ে নেয়। বাধা দিলে হিটার রাজ তার ভাইকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ভাগ