যশোর বিমান বন্দর স্কুলের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক ॥ যশোর বিমান বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের ২৮ তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা হাউজের সাড়ে চারশ শিক্ষার্থী ৪০ টি ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন যশোর বিমান বন্দরের ব্যবস্থাপক ও বিদ্যালয়ের সভাপতি মো. মাসুদুল হক। এই সময় উপস্থিত ছিলেন বিমান বন্দরের এরোড্রাম অফিসার গৌতম কুমার বিশ^াস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কুমার হালদার, সাংবাদিক এস এম ফরহাদ প্রমুখ। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ ডিসপ্লে ও যেমন খুশি তেমন সাজো।

ভাগ