স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের কালীগঞ্জে বুধবার দুপুরে ২৪ বছরের স্বামী পরিত্যক্তা এক প্রতিবন্ধী নারী ধর্ষিত হয়েছে। এ ঘটনায় ধর্ষক আলামিনকে গ্রেফতার করেছে পুলিশ। আলামিন উপজেলার জলকর মাজদিয়া গ্রামের তরকারি বিক্রেতা নরুন্নবীর ছেলে। সুবর্ণাসরা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এএসআই সাকিল খান জানান, মঙ্গলবার দুপুরে ওই স্বামী পরিত্যক্তা মাঠে ছাগল চরাতে যান। এ সময় আলামিনও মাঠে ছিল। মাঠে একা পেয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায় ধর্ষক দুই সন্তানের জনক আলামিন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে কালীগঞ্জ উপজেলার সোনালীডাঙ্গা গ্রাম থেকে মঙ্গলবার রাত ৮ টার দিকে ধর্ষক আলামিনকে গ্রেফতার করে। পুলিশ আরো জানায়, ধর্ষিত ওই নারীর বিয়ের পর সন্তান প্রসব করতে গিয়ে অঙ্গহানী ঘটে। এরপর তার স্বামী তালাক দেয়। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে এএসআই সাকিল খান জানান।





