চৌগাছায় তৃতীয় শ্রেনীর কর্মচারীদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও ভূমি অফিসে কর্মরত তৃতীয় শ্রেনীর কর্মচারীরা বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেছেন। বিভাগীয় কমিশনারের অফিস, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে কর্মরত তৃতীয় শ্রেনীর কর্মচারীদের পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে এই কর্মবিরতি পালন করা হয় বলে সূত্র জানিয়েছে। এদিন সকাল ৯ টায় কর্মচারীরা হাজিরা খাতায় স্বাক্ষর করে বেলা ১ টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন।

ভাগ