স্টাফ রিপোর্টার ॥ যশোরের বেনাপোলে এক মাতালেরব হাতে দু’যুবক আহত হয়েছেন। তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছেন- বেনাপোল পোর্ট থানার সাদীপুরের খোদাবক্সের পুত্র সারজেল হোসেন (২৫) ও ভবেরবেড় গ্রামের জাফর শেখের পুত্র আবু বক্কর সিদ্দিকী লিয়ন (২৪)। আহতরা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় তারা বেনাপোল লোকাল বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন। এ সময় স্থানীয় ছোটআঁচড়া গ্রামের শাহাজান আলী মদ পান করে সেখানে মাতলামি করতে থাকে। এক পর্যায়ে সারজেল হোসেন ও আবু বক্কর সিদ্দিকী লিয়নের ওপর হামলা চালায়। মদ্যপায়ী শাহাজান আলী লাঠি দিয়ে বেদম প্রহার করলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করার পর হাসপাতালে ভর্তি করেন।





