লোহাগড়ায় শিক্ষিকার সাথে পরকীয়ায় স্ত্রীর মামলায় স্বামী আটক, শিক্ষার্থীদের বিক্ষোভ

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়ায় এক শিক্ষিকার সাথে ম্যানেজিং কমিটির সদস্যের পরকীয়ার ঘটনা ফাঁস হয়ে পড়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে ম্যানেজিং কমিটির সদস্য তার স্ত্রীকে মারপিট করেছেন। স্ত্রীকে মারপিট করা মামলায় বুধবার গ্রেফতার হয়েছেন স্বামী ম্যানেজিং কমিটির ওই সদস্য।
সংশ্লিষ্ট সূত্র ও বিউটি বেগমের অভিযোগে জানা গেছে, লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম আজাদ মোল্লার সাথে দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ের এক শিক্ষিকার পরকীয়া চলছিল। গত ৩/৪ দিন আগে আবুল কালাম আজাদ ও শিক্ষিকার আপত্তিকর ছবি অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী মহলসহ সর্বত্র ছড়িয়ে পড়ে। এরপর থেকে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় ওই শিক্ষিকা ও আবুল কালাম আজাদ গত ১৭ জানুয়ারি স্ত্রী বিউটি বেগমকে মারপিট করেন বলে অভিযোগ। বিউটি বেগম বর্তমানে লোহাগড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার সকালে স্কুলে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা ওই শিক্ষিকার অপসারণ ও বিচার দাবিতে কাস বর্জন করে স্কুল মাঠে বিক্ষোভ মিছিল করছে। শিক্ষিকা বুধবার স্কুলে ঢোকার সাথে সাথে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা শিক্ষিকার অপসারণ ও বিচার দাবি করে শ্লোগান দেয়। পরে শিক্ষক, পুলিশ প্রশাসন ও ম্যানেজিং কমিটির সদস্যরা শিক্ষার্থীদের বুঝিয়ে কাসে পাঠান। ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইফুর রহমান ও প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম এ বিষয়ে বলেন, আমাদের কাছে ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম আজাদসহ ওই শিক্ষিকার বিরুদ্ধে বিউটি বেগম লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে মঙ্গলবার ম্যানেজিং কমিটির মিটিং হয়েছে। সভায় প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে আবুল কালাম আজাদসহ ওই শিক্ষিকার পরকীয়া সম্পর্ক ও আপত্তিকর ছবি প্রকাশের ঘটনাটি যেহেতু স্কুলের বাইরে ঘটেছে সেহেতু বিষয়টি তাদের ব্যক্তিগত। লোহাগড়া থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, বিউটি বেগমের দায়ের করা মামলায় তার স্বামী আবুল কালাম আজাদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ভাগ