আজ কুয়েটে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ব্যাচেলার অব সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং (বিএস-সি ইঞ্জিনিয়ারিং), ব্যাচেলার অব আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং (বিইউআরপি) ও ব্যাচেলার অব আর্কিটেকচার (বিআর্ক) কোর্সের প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন আজ সকাল ১০ টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন, ডীনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, একাডেমিক কাউন্সিলের সদস্য, রেজিস্ট্রার, দপ্তর প্রধানগণ ও উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং প্রথম বর্ষে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত থাকবেন। উল্লেখ্য, আগামী ২৬ জানুয়ারি থেকে প্রথম বর্ষ বিএস-সি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ছাত্র-ছাত্রীদের কাস শুরু হবে।

ভাগ