খেলার খবর

ভারতে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
স্পোর্টস ডেস্ক ॥ টুর্নামেন্টটি ছিল মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য। জয়ের চেয়ে বড় প্রস্তুতি তো আর হয় না! ভারতে চার দলের টুর্নামেন্টের শিরোপা জিতে বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিল বাংলাদেশের মেয়েরা। ভারতের পাটনায় মেয়েদের চার দলীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে বুধবার ভারত ‘বি’ দলকে ১৪ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টের অন্য দুই দল ছিল ভারত ‘এ’ দল ও থাইল্যান্ড জাতীয় দল। ফাইনালে ব্যাটিংয়ে খুব ভালো করতে পারেনি বাংলাদেশ। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মেয়েরা করতে পারে ১১৭ রান। ওপেনিংয়ে মুর্শিদা খাতুন ৩৪ রান করেন ৩৮ বলে। তিনে নেমে সানজিদা ইসলাম ৩৪ করতে খেলেন ৩২ বল। নিগার সুলতানার ব্যাট থেকে আসে ১৯ বলে ১৮ রান। ভারতের তনুজা কাওয়ার ১৪ রানে নেন ৩ উইকেট, নুপুর কোহেলি ১৮ রানে ২টি। ওই পুঁজি নিয়েই দারুণ বোলিংয়ে বাংলাদেশকে জয় এনে দেন বোলাররা। ভারতের দলটি থমকে যায় ২০ ওভারে ৮ উইকেটে ১০৩ রানে। ৪ ওভারে দুটি মেডেনসহ ২ উইকেট নেন জাহানার আলম। অধিনায়ক সালমা খাতুন ১৮ রানে ২টি। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর বসবে অস্ট্রেলিয়ায়। টুর্নামেন্ট শুরু আগামী ২৩ ফেব্রুয়ারি। ‘এ’ গ্রুপে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়া, ভারত, নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপ।ে

সাকিব বললেন, সময়ই দেবে উত্তর
স্পোর্টস ডেস্ক ॥ সাকিব আল হাসানের কাছে জিজ্ঞাসা অনেক। লোকের আগ্রহ তার অনেক কিছুকে ঘিরে। আপাতত সবচেয়ে জরুরি জিজ্ঞাসা সম্ভবত, নিষেধাজ্ঞার এই সময়ে তিনি নিজেকে তৈরি রাখছেন কীভাবে। তবে সেই কৌতূহল জিইয়েই রাখলেন সাকিব, উত্তর তুলে রাখলেন সময়ের জন্য। একটি পণ্যের শুভেচ্ছা দূত হিসেবে চুক্তি নবায়নের অনুষ্ঠানে বুধবার ঢাকায় সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন সাকিব। নিষেধাজ্ঞার সময়টায় কিভাবে নিজেকে প্রস্তুত করছেন, সেটি জানতে অপো করতে বললেন নিষেধাজ্ঞা শেষ হওয়া পর্যন্ত। “সেটির জন্য অপো করতে হবে আমি ফিরে আসা পর্যন্ত। বলে দিলাম যে অনেক কিছু করছি, কিন্তু ফেরার পর কিছু প্রমাণিত হলো না। তখন তো সেটির ফল ভালো হবে না, গ্রহণযোগ্যও হবে না। অপো করুন, সব ঠিকঠাক থাকলে উত্তর সময়ই বলে দেবে।” ক্রিকেটবিহীন জীবন কেমন কাটছে, সেটির উত্তরও রেখে দিলেন নিজের ভেতরই। ক্রিকেট মাঠকে কতটা অনুভব করছেন, সেটি অবশ্য বললেন। তবে নিজের মতো করেই। “এই জিনিসগুলো আমি খুব একটা শেয়ার করতে চাই না (কেমন সময় কাটছে)। যদি ওরকম কোন পরিস্থিতি আসে, তখন যদি মনে হয় শেয়ার করা দরকার, তখন দেখা যাবে। তার আগে এই বিষয় নিয়ে কথা বলতে আমি স্বাচ্ছন্দবোধ করব না।” “একটা জিনিসের সঙ্গে যদি আপনার সম্পৃক্ততা থাকে, সেটা আপনার পছন্দের হোক বা না হোক, আপনি সেটাকে মিস করবেন, এটা খুবই স্বাভাবিক। আমার েেত্রও ভিন্ন কিছু না।” বছরের পর বছর ধরে ক্রিকেট নিয়ে যে তুমুল ব্যস্ততা, হঠাৎ করেই এখন সেটা নেই। খানিকটা রসিকতা করেই সাকিব জানালেন, কিভাবে কাটাচ্ছেন এই অফুরন্ত সময়। “আসলে সব কিছু বাদ দিয়ে একটা কাজের সঙ্গে জড়িত ছিলাম, এখন কাজটা নেই। এখন অন্য সব কাজ করার সুযোগ হচ্ছে।” নিষেধাজ্ঞার পরও ক্রিকেট অনুসারীদের প্রবল ভালোবাসা পেয়েছেন সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সব জায়গায় পেয়েছেন সমর্থন। জনপ্রিয়তা যেন বেড়ে গেছে আগের চেয়ে। সেটির একটি বড় প্রমাণ, নিষেধাজ্ঞার সময়েও অনেক পণ্যের শুভেচ্ছা দূত হিসেবে তাকে বেছে নেওয়া। মানুষের এই ভালোবাসায় সাকিব অভিভূত। অনুভব করছেন দায়িত্ববোধও। “বাংলাদেশে অনেকবারই শুনেছেন কিংবা এই কথা প্রচলিত আছে যে জীবিত থাকতে মর্মটা বোঝা যায় না। আমার েেত্র যেটা হয়েছে, আমি জীবিত থাকতে মর্মটা বুঝতে পারছি। আমি খুশি, যেহেতু সবার ভালোবাসা আছে। এখানে দায়িত্বটা বেড়ে যায় স্বাভাবিকভাবে। আমি চেষ্টা করব এই দায়িত্ব পালন করতে।” জুয়াড়ির সঙ্গে কথোপকথন গোপন করায় গত ২৯ অক্টোবর সাকিবকে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে নিষিদ্ধ করে আইসিসি। তার শাস্তি দুই বছরের নিষেধাজ্ঞা। তবে এক বছরের শাস্তি স্থগিত হওয়ায়, আইসিসির কোনো বিধি না ভাঙলে এক বছর পর ফিরতে পারবেন ক্রিকেটে।

বাংলাদেশের নতুন বোলিং কোচ গিবসন
স্পোর্টস ডেস্ক ॥ গত কিছুদিনের ঘটনাপ্রবাহে অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল, কে পাচ্ছেন বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণা। দল পাকিস্তানে যাওয়ার আগের রাতে সেই ঘোষণাও চলে এলো। ওটিস গিবসনকেই জাতীয় দলের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। দুই বছরের চুক্তিতে বাংলাদেশের বোলারদের দায়িত্ব নিচ্ছেন গিবসন। সাবেক ক্যারিবিয়ান ফাস্ট বোলারের দায়িত্ব শুরু হয়ে যাচ্ছে পাকিস্তান সফর দিয়ে। দলের সঙ্গে লাহোরে যোগ দেবেন তিনি। সদ্য সমাপ্ত বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের প্রধান কোচ ছিলেন গিবসন। বিপিএল চলার সময়ই তার সঙ্গে আলোচনা করে বিসিবি। গিবসনও তখন ওই দফায় বলেন, দায়িত্বটি নিতে তিনি খুবই আগ্রহী। বিপিএলে সিলেট থান্ডারের বোলিং কোচ হিসেবে কাজ করা সাবেক দণি আফ্রিকান পেসার ন্যান্টি হেওয়ার্ডও আগ্রহী ছিলেন দায়িত্বটি পেতে। তবে শেষ পর্যন্ত গিবসনের অভিজ্ঞতায় ভরসা রাখল বিসিবি। খেলোয়াড়ী জীবনে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলেছেন গিবসন। প্রথম শ্রেণির ক্রিকেটে অবশ্য ক্যারিয়ার ছিল দারুণ সমৃদ্ধ। ইংলিশ কাউন্টিতে খেলেছেন দাপটে। তবে কোচ হিসেবে সাফল্যে ছাপিয়ে গেছেন খেলোয়াড়ী জীবনকে। ২০০৭ ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব পেয়ে দারুণ সফল হয়েছিলেন। পরে ওয়েস্ট ইন্ডিজের ছিলেন প্রধান কোচ। তার কোচিংয়ে ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ক্যারিবিয়ানরা। পরে আরও দুই দফায় ছিলেন ইংল্যান্ডের বোলিং কোচ। সবশেষ বিপিএলের আগে ছিলেন দণি আফ্রিকার প্রধান কোচ। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরির বিশ্বাস, বাংলাদেশের দায়িত্বেও সফল হবেন গিবসন। “গিবসন খুবই অভিজ্ঞ, ক্রিকেট বিশ্ব জুড়ে খেলা ও কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার। বাংলাদেশের ক্রিকেটকেও সম্প্রতি দেখেছেন খুব কাছ থেকে। আমি নিশ্চিত, বাংলাদেশের কোচিং গ্রুপে তার অন্তর্ভুক্তি হবে মহামূল্য।”বাংলাদেশের আগের বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্ট নিজ দেশ দণি আফ্রিকার দায়িত্ব নিয়ে দেশে ফেরার পর থেকেই বোলিং কোচ খুঁজছিল বিসিবি।

বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে ফিলিস্তিন
স্পোর্টস ডেস্ক ॥ বঙ্গবন্ধু গোল্ড কাপের শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়েছে ফিলিস্তিন। শেষ দিকের গোলে সিশেলসকে হারিয়ে ফাইনালে উঠেছে দলটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার প্রথম সেমি-ফাইনালে ১-০ গোলে জিতে ফিলিস্তিন। এ নিয়ে টানা তিন ম্যাচ জিতল দলটি। বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে হারিয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়ে সেমি-ফাইনালে উঠেছিল তারা। গোল পার্থক্যে এগিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমি-ফাইনালে ওঠা সিশেলস জমাট রণে ফিলিস্তিনকে অনেকণ আটকে রাখে। ৮০তম মিনিটে অনেকটা অপ্রত্যাশিতভাবে গোল পেয়ে যায় প্রতিযোগিতার শিরোপাধারীরা। সতীর্থের বাড়ানো বল ধরে ডান দিক থেকে লেথ খারৌবের ক্রস বাঁক খেয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। শুরু থেকে গোছালো ফুটবল খেলা সিশেলস সপ্তম মিনিটে গোলবঞ্চিত হয়। কার্ল হলের ফ্রি-কিক ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়। প্রথমার্ধের শেষ দিকে মারাবাহর শট ফিরিয়ে সিশেলসের ত্রাতা গোলরক। দ্বিতীয়ার্ধের শুরুতে সিশেলসের পেরি মনিয়াই গোলরক বরাবর শট নিয়ে ভালো সুযোগ নষ্ট করেন। ৫০তম মিনিটে ব্রেন্ডন লাবরোজে দলের হতাশা আরও বাড়ান ঠিকঠাক শট নিতে না পেরে। গোলের জন্য মরিয়া ফিলিস্তিন ৭৪তম মিনিটে ভালো সুযোগ পায়। কিন্তু মারাবাহর হেড পোষ্ট ঘেঁষে বেরিয়ে যায়। ছয় মিনিট পর লেথ ভাঙেন ডেডলক। বাকিটা সময় পার করে দিয়ে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ফিলিস্তিন। আগামী শনিবার ফাইনালে ফিলিস্তিনের প্রতিপ দ্বিতীয় সেমি-ফাইনালে বাংলাদেশ-বুরুন্ডির মধ্যের জয়ী দল।

ভাগ