স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় একশ বোতল ফেনসিডিলসহ পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর পাঁচটায় থানা পুলিশের এসআই মোশারফ হোসেনের নেতৃত্বে একটি টিম চৌগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের কালকেপুর মোড়ে অভিযান চালায়। এসময় তারা ফেনসিডিলসহ ওই দুজনকে আটক করেন। আটককৃতরা হলেন-রঘুনাথপুর গ্রামের খাইরুল ইসলাম ও তার ছেলে মিজানুর রহমান। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।





