বাগেরহাটে ৫ লাখ পোনা জব্দ, জেলেদের জরিমানা

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে ৫ লাখ ফাইস্যা মাছের পোনা ও ট্রলারসহ ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। গত বুধবার ভোরে মোরেলগঞ্জের পানগুছি নদীতে অভিযান চালিয়ে ট্রলারসহ ওই পোনা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয় আটক জেলেদের। এসময় জব্দকৃত পোনাগুলো পানগুছি নদীতে অবমুক্ত করা হয়। মোরেলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রঞ্জণ চন্দ্র দে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভাগ