ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের বুধবারের খেলায় ভারতের বনগাঁ ক্রিকেট একাদশকে হারিয়ে বিজয়ী হয়েছে মহেশপুর ক্রিকেট একাডেমি। খেলায় বনগাঁ ক্রিকেট একাদশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। মহেশপুর ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ ইউকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। জবাবে বনগাঁ ক্রিকেট একাদশ ১৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১২ রান করে। খেলায় বিজয়ী দলের অলরাউন্ডার ৫৮ রান ও এক উইকেট সংগ্রহ করায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাপ্পি। এ সময় উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিমাই ঘোষ, ঝিকরগাছা ক্রিকেট একাডেমির সহ-সভাপতি আহম্মেদ রেজা সজিব। খেলা পরিচালনা করেন আমিনুর রহমান ও আমিন উদ্দিন।





