কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর হোসেনকে বহিষ্কার

যশোরের কেশবপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর হোসেনকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমানিত হওয়ায় বহিষ্কার করা হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। তার সাথে দলের সকল নেতা-কর্মীকে যোগাযোগ না রাখতে বলা হয়েছে। একই সাথে কেন্দ্রীয় কমিটির নির্দেশে কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত করা হয় এবং দ্রুত সময়ে কমিটি পুনর্গঠন করা হবে বলে জানানো হয়। এসব সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল। সংগঠনের দপ্তর সম্পাদক সাইফুল বাসার সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তি।

ভাগ