পাইকগাছায় মাটি চাপা পড়ে ভাটা শ্রমিক আহত

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় ইটের ভাটায় মাটি কাটার সময় এক শ্রমিক মাটি চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে পুরাইকাটির শেখ মিনার হোসেনের মেসার্স এনএসবি ব্রিক্সের ইটের জন্য মাটি কাটাকালে গোপালপুর গ্রামের মান্দু গাজীর ছেলে শহিদুল ইসলাম মাটি চাপা পড়ে। বেহুশ অবস্থায় তাকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ভাগ