স্টাফ রিপোর্টার ॥ অসময়ে আড্ডা দিতে গিয়ে যশোর কালেক্টরেট পার্ক থেকে ৪০ তরুণ-তরুণী আটক হয়েছে। কোতয়ালি থানার পুলিশ সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়েছে। কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, কালেক্টরেট পার্কে অহেতুক আড্ডা ও অশ্লীলতা বেড়ে যাওয়ায় দুপুরে অভিযান চালানো হয়।





