চৌগাছায় উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় উপজেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে। সোমবার সকালে চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. এম মোস্তানিছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। এ সময় সহকারী শিক্ষা অফিসার সঞ্জয় ঘোষাল, রফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া, প্রধান শিক্ষক নাসির উদ্দিন, বিএম শাহিন মাহবুব, সামছুন্নাহার, জেসমিন আক্তার, সামাউল ইসলাম, হারুন অর রশিদ, একলাছ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার বিজয়ীরা অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।