নাভারণে মরহুম শেখ আকিজ উদ্দিন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট

যশোরের শার্শার নাভারণে মরহুম শেখ আকিজ উদ্দিন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে নাভারণ বুরুজ বাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) জুয়েল ইমরান, শার্শা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি।

ভাগ