ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ সোমবার দুপুরে খুলনার ডুমুরিয়ায় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটক কামাল হোসেন (৩৫) ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া গ্রামের আব্দুল মজিদ শেখের পুত্র। পুলিশ জানায়, খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি তোফায়েল আহমেদের নেতৃত্বে পুলিশ ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার থেকে তাকে আটক করেন। এসময় তার দেহ তল্লাশি করে ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। আটক কামাল বর্তমানে চাকুন্দিয়া দক্ষিণপাড়ায় বসবাস করেন। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ জানায়।





