বাগেরহাট সংবাদদাতা ॥ দলিত জনগোষ্ঠীকে উন্নয়নের মুল ধারায় সম্পৃক্ত করনে করণীয় বিষয় নিয়ে বাগেরহাটে গতকাল সকালে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা শারির সহযোগীতায় এবং উদয়ন বাংলাদেশ বাগেরহাট এর আয়োজনে এ সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানজিল্লুর রহমান। উদয়ন বাংলাদেশের বাগেরহাট কার্য্যালয়ে দলিত শ্রেণির মানুষের প্রতিনিধিদের অংশ গ্রহনে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা বিষয়ে অনুষ্ঠিত সংলাপ অনুষ্ঠানে রাষ্ট্রের সুবিধা প্রদান বিষয়ে ধারনা দেন সমাজ সেবা কর্মকর্তা মোঃ নাজমুস সাকি ও মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খাতুন। সুনামের সভাপতি বিশিষ্ট শিক্ষক মুখার্জী রবীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে জেলা পর্যায়ের এ অনুষ্ঠানে বক্তব্য দেন শারির সমন্বয়কারী রঞ্জন বকসী নুপু, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদ, দলিত পরিষদের সভাপদি কালিদাস, সুনামের সাধারন সম্পাদক রবীন্দ্র নাথ দেবনাথ, হরিচান প্রমুখ। এ সংলাপে বিভিন্ন শ্রেনী পেশা ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



