লোকসমাজ ডেস্ক॥ নেহা খুবই মিষ্টি মেয়ে। ও খুব সুন্দর গান করে। নেহাকে ব্যক্তিগতভাবে আমি খুবই পছন্দ করি। আর শুধু আমিই না, সব মানুষই ওকে খুবই পছন্দ করে। গায়িকা নেহা কাক্কর সম্পর্কে এমনটাই বলছিলেন বিখ্যাত সঙ্গীতশিল্পী উদিত নারায়ণ।
আসছে ভালোবাসা দিবসে উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণকে বিয়ে করছেন নেহা। এ খবর সবারই জানা। সম্প্রতি ইন্ডিয়ান আইডলের একটি প্রমো ভিডিওতে তা দেখানো হয়।
এদিকে সত্যি কি নেহাকে পুত্রবধূ করতে চান কিনা এ ব্যাপারে উদিত বলেন, ‘ ওরা দু’জনেই জুটি বাঁধছে। কিন্তু বাকিটা তো ওদের ব্যক্তিগত। এই ফেব্রুয়ারিতে বিয়ে করছে কিনা ওরা, তা আমার জানা নেই। কিন্তু যদি ওরা বিয়ে করে তবে আমার কোনও অসুবিধে নেই। ভালোই হবে, আমাদের গান-বাজনার পরিবারে একজন গায়িকা যুক্ত হবে।’
গেল বছর হিমাংশু কোহলির সঙ্গে ‘ব্রেক আপ’র খবরে শিরোনাম হয়েছিলেন নেহা কক্কর। নতুন বছর আসতেই বিয়ের খবর নিয়ে শিরোনাম হন তিনি।





