বঙ্গবন্ধু আন্তঃভলিবল যশোর সদর উপজেলা চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর বঙ্গবন্ধু আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টে সদর উপজেলা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে। গতকাল শনিবার যশোর জেলা ক্রীড়া সংস্থার নাদিরা ইসলাম স্মৃতি ইনডোর ভলিবল গ্রাউন্ডে অনুষ্ঠিত দিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় তারা শার্শা উপজেলাকে ৩-০ সেটে পরাজিত করে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে জেলা ভলিবল পরিষদ বঙ্গবন্ধু আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টের আয়োজন করে। যশোরের ৮টি উপজেলা নিয়ে প্রথমে নকআউট পদ্ধতিতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রথমপর্বের বিজয়ী ৪ দল নিয়ে অনুষ্ঠিত হয় লিগ পর্ব। এ থেকে পয়েন্ট তালিকার ভিত্তিতে সদর ও শার্শা উপজেলা ফাইনালে উন্নীত হয়। এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। পরে রাতে টুর্নামেন্ট শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রফিকুল হাসান।

ভাগ