স্টাফ রিপোর্টার॥ সারাদেশের ন্যায় যশোরে শুরু হয়েছে সঞ্চয় সপ্তাহ। এ উপলক্ষে গতকাল সকাল সাড়ে ৯টায় যশোর কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রফিকুল হাসান র্যালির উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে রফিকুল হাসান সমাজ ও দেশকে সমৃদ্ধ করার জন্য অপচয় না করে সঞ্চয় করার আহ্বান জানান। জেলা সঞ্চয় অফিস ব্যুরোর সহকারী পরিচালক মো. জাকির হোসেন, অধ্যাপক মো. আসাদুজ্জামান, যশোর শিক্ষা বোর্ডের উপ-সচিব (অব.) আব্দুল খালেক, ফায়ার সার্ভিসের সাবেক কর্মকর্তা আব্দুল কাদের, সাবেক কৃষি কর্মকর্তা এবিএম ফজলুর রহমান, সাবেক জেলা ক্রীড়া কর্মকর্তা ইফতেখার আলম প্রমুখ র্যালিতে অংশ নেন।




