খুলনায় স্বেচ্ছাসেবক দল নেতা তুহিন খন্দকারের মায়ের মৃত্যুতে শোক

লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখার তাঁতী বিষয়ক সহসম্পাদক তুহিন খন্দকারের মা শনিবার বেলা ১১টার দিকে খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতা ও সাবেক ছাত্রনেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল। এক শোক বিবৃতিতে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

ভাগ