বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ কাল লড়বে স্বাগতিক গোপালগঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার যশোর শামস্-উল-হুদা স্টেডিয়াম থেকে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) উদ্যোগে একটি আনন্দ র‌্যালি বের হয়। ডিএফএ সভাপতি আসাদুজ্জামান মিঠুর নেতৃত্বে র‌্যালিতে অংশ নেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক নুরুল আরেফিন, কোষাধ্যক্ষ মফিজুর রহমান ডাবলু, নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম, ক্রীড়া সংগঠক শফিউর রহমান মোহন, আলমগীর সিদ্দিকী, শরিফুল ইসলাম সরু চৌধুরী প্রমুখ।
এদিকে, ৯টি অঞ্চলে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক যশোর খেলবে বুড়িগঙ্গা অঞ্চলে। তারা আগামীকাল শনিবার বেলা ৩টায় যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে গোপালগঞ্জ জেলা দলের মুখোমুখি হবে। এই দুই দল আগামী ২১ জানুয়ারি আবার গোপালগঞ্জের হোম ভেন্যুতে মুখোমুখি হবে। প্রতিযোগিতার ২৩ সদস্য বিশিষ্ট যশোর জেলা দলের খেলোয়াড়ের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তারা হলেন, বিশ্বজিত সাহা, আক্তার বাবু, খোকা বাবু, শাহিনুর রহমান শাহিন, লিটন রায়, রানা বিশ্বাস, পলাশ হোসেন, জাহিদ হাসান, কৌশিক আহমেদ শিপন, খালেকুজ্জামান সবুজ, সরোয়ার তালুকদার, আশরাফুল ইসলাম, বাবু হোসেন, কংকর, আরাফাত, মো. আওরঙ্গজেব, সহিদুর রহমান সাঈদ, সুমন, আশিক মাহমুদ লিমন, মেহেদী হাসান, রাকি হাসান রাহুল, সাগর দত্ত ও জাহিদ হোসেন।

ভাগ