যশোরে ইমরোজ হত্যায় স্বীকারোক্তি আসামি হাসানের

স্টাফ রিপোর্টার ॥ যশোরের চাঞ্চল্যকর ইমরোজ হত্যা মামলায় একজনকে আটক করেছে পুলিশ। আটক হাসান মাহবুব যশোর সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের মাহবুব আলমের ছেলে। আটকের পর পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৪ জুলাই সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের নুর ইসলাম ওরফে নুর মহুরির ছেলে ইমরোজ হোসেন সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই শামীম হোসেন জানান, বুধবার দুুপুরে তাকে নিজ এলাকা থেকে আটক করা হয়েছে। উল্লেখ্য, গত ২৪ জুলাই বিকেলে সদর উপজেলার ভাতুড়িয়া-সাড়াপোল সড়কের চাঁচড়া কলাবাগান এলাকায় সন্ত্রাসীদের হাতে খুন হন ইমরোজ। তিনি ভাতুড়িয়া গ্রামের নূর ইসলামের ছেলে।

ভাগ