ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ আগামীকাল ১৭ জানুয়ারি কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে ঝিকরগাছা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের মতবিনিময় সভা সফল করতে ঝিকরগাছায় ছাত্রদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হক নাজু। উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোনাজ্জেল হোসেন লিটন, উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান, রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন কোমল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম রানা, কলেজ ছাত্রদলের সভাপতি নাজমুল আরাফাত রাচি, সিনিয়র সহ-সভাপতি জহুরুল ইসলাম, ছাত্রনেতা নজরুল ইসলাম, রওনকুল ইসলাম প্রমুখ।





