চেক ডিজঅনার মামলায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার ॥ যশোরে চেক ডিজঅনার মামলায় পুলিশ ইনসপেক্টর মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ধার্য দিনে তিনি হাজির না হওয়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু ওই আদেশ দিয়েছেন। পুলিশ ইনসপেক্টর মোয়াজ্জেম হোসেন বর্তমানে খুলনায় ডিআইজি অফিসে কর্মরত। তিনি ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, পুলিশ ইনসপেক্টর মোয়াজ্জেম হোসেন তার পূর্ব পরিচিত যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা অ্যাড. মাহবুব আলমের কাছ থেকে ৬ লাখ টাকা ৪০ হাজার টাকা ধার নিয়েছিলেন। কিন্তু তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় তাগাদা দিতে থাকেন অ্যাড. মাহাবুব আলম। এক পর্যায়ে ইনসপেক্টর মোয়াজ্জেম হোসেন তাকে ৬ লাখ ৪০ হাজার টাকা পরিশোধের জন্য সোনালী ব্যাংক বাগেরহাট শাখার একটি চেক দেন। কিন্তু নির্দিষ্ট দিনে ব্যাংকে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। এ ঘটনায় ২০১৯ সালের ৬ নভেম্বর অ্যাড. মাহাবুব আলম আদালতে তার বিরুদ্ধে ডিজঅনার মামলা করেন।

ভাগ