যশোরে ৯টি যানবাহনের চালককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ যশোরে আলাদা অভিযান চালিয়ে ট্রাকসহ ৯টি যানবাহনের চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  পেশকার শেখ জালাল উদ্দীন জানান, মঙ্গলবার বেলা ১১ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত যশোরের নতুন খয়েরতলায় অভিযান চালান। এ সময় আদালত বিভিন্ন অপরাধে দুটি ট্রাকের চালক ও একটি মোটরসাইকেল চালককে মোট ২ হাজার ৭শ টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুল ইসলাম পরিচালিত আরেকটি ভ্রাম্যমাণ আদালত একই এলাকায় ৩টি ট্রাকের চালককে লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অপরাধে মোট ৪ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আঞ্জুমান সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নতুন খয়েরতলায় ৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে ১ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করেন।

ভাগ