নিরাপদ সড়কের দাবি যবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ সওজ দফতরের সামনে মানববন্ধন

যবিপ্রবি সংবাদদাতা ॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে গতকাল মঙ্গলবার যশোর সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়ে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন সংশিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম। শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসেন বলেন, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, কর্মকর্তা, কর্মচারী সমিতি একাত্মতা প্রকাশ করেছে। সড়ক ও জনপথ বিভাগ আমাদের দাবিগুলো মেনে নিয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. সাইবুর রহমান মোল্যা, প্রধান প্রকৌশলী ও কর্মকর্তা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন পাটোয়ারি, জনসংযোগ কর্মকর্তা আব্দুর রশিদ অর্নব, কর্মচারী সমিতির সভাপতি সাজেদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, আফিকুর রহমান অয়ন, সোহেল রানা, সজিবুর রহমান ও নাজনীন সুলতানাসহ বিভিন্ন বিভাগের শিার্থীরা। উল্লেখ্য, যবিপ্রবির প্রধান ফটকের সামনে অনেকদিন ধরেই গতিরোধক তৈরির দাবি জানিয়ে আসছেন সাধারণ শিার্থীরা। তাদের দাবি, সড়ক বিভাগকে গতিরোধক তৈরির চিঠি দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। এরই মধ্যে কয়েকটি ছোটখাট দুর্ঘটনা ঘটলেও গত রবিবার রাতে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া এক শিার্থীকে ধাক্কা দেয় এক মোটরসাইকেল আরোহী। এ ঘটনায় ওই শিার্থী গুরুতর আহত না হলেও তার শরীরের বিভিন্ন জায়গায় কেটে গেছে। এর প্রেেিত সোমবার প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ ও গতকাল মঙ্গলবার যশোর সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে মানববন্ধন করেন যবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা।

ভাগ