ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার শিরোমণি তরুণ সংঘের উদ্যোগে ৩ দিনব্যাপী ১১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৌতুক পরিবেশন অনুষ্ঠানের উদ্বোধন আজ বুধবার বিকাল ৩ টায় শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন হ্যামকো গ্র“পের পরিচালক আলহাজ কবির হোসেন তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠানের ২য় দিনের অনুষ্ঠানের উদ্বোধন করবেন ফুলতলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌসী নিশা। প্রধান অতিথি থাকবেন সাবেক মন্ত্রী ও খুলনা-৫ আসনের এমপি বাবু নারায়ন চন্দ্র চন্দ। ১৭ জানুয়ারি শুক্রবার সমাপনি দিনে অনুষ্ঠানের উদ্বোধন করবেন খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন। প্রধান অতিথি থাকবেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ। শিরোমণি তরুণ সংঘের সভাপতি শেখ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন বাবু এ সকল অনুষ্ঠান পরিচালনা করেন।




