কলারোয়ায় টি-২০ ক্রিকেটে সাতক্ষীরার সানরাইজ ফাইনালে

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়ায় টিসিসি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে সাতীরার সানরাইজ ক্রিকেট একাডেমি ফাইনালে উঠেছে। মঙ্গলবার কলারোয়া পাইলট হাইস্কুল মাঠে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে তারা প্রতিপক্ষ বেনাপোল ক্রিকেট একাডেমিকে হারিয়ে এ গৌরব অর্জন করে। খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বেনাপোল ক্রিকেট একাডেমি। তারা নির্ধারিত ২০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করেন। দলের পে শামীম ৩৭ ও রনি ২৮ রান সংগ্রহ করেন। সানরাইজের পে আশিক ৪ উইকেট লাভ করেন। জবাবে সাতীরা সানরাইজ ক্রিকেট একাডেমি ১৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। আসাদ অপরাজিত ৭৯ ও আশিক ৪৩ রান সংগ্রহ করেন। বিজয়ী দলের অধিনায়ক আশিক ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। আম্পায়ারের দায়িত্ব পালন করেন মিজানুর রহমান ও সাজু হালদার।

ভাগ